জুলিয়ান অ্যাসাঞ্জের হস্তান্তর আটকে দিল ব্রিটেন

৪ জানুয়ারি, ২০২১ ১৮:০২  
গুপ্তচরবৃত্তি এবং হ্যাকিংয়ের অভিযোগে ১৭৫ বছর কারাবাসের মুখোমুখি হতে যাচ্ছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি তাকে যে ১৮টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন, তার মধ্যে ১৭টি অভিযোগই মার্কিন গুপ্তচরবৃত্তি আইনের আওতায় পড়েছে। তবে বিশ্বজুড়ে ক্ষমতাশালীদের মুখোশ উন্মোচনকারী ও বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। সোমবার যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালত এই রায় দিয়েছেন। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই রায় দিয়েছেন বিচারক। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে অনুষ্ঠিত শুনানিতে ব্রিটিশ বিচারক ভ্যানেসা বারাইতজার রায়ে বলেছেন, মার্কিন প্রসিকিউটররা অ্যাসাঞ্জের প্রত্যর্পণের প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু তার আত্মহত্যার চেষ্টা ঠেকানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।  আর এইচএমপি বেলমার্শে প্রায় বিচ্ছিন্ন ও সুরক্ষা ফ্যাক্টর না থাকায় অ্যাসাঞ্জের জীবনের ঝুঁকি কমে গেছে। তাই আমি মনে করি মানসিক ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ হবে নিপীড়নমূলক।